স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও হলেন পারভেজ সাইফুল

আরটিভি নিউজ

রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:১২ পিএম


স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও হলেন পারভেজ সাইফুল
মো. পারভেজ সাইফুল ইসলাম। ফাইল ছবি

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এসএফবিএল)-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে পদোন্নতি লাভ করেছেন মো. পারভেজ সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সেলস কনফারেন্সে এই ঘোষণা দেওয়া হয়। কনফারেন্সে এসএফবিএল তাদের ২৫ বছর পূর্তি এবং টানা সপ্তম বারের মতো সেলস টার্গেট অর্জনের সাফল্য উদযাপন করেছে।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী পদোন্নতি প্রসঙ্গে তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, এই সুযোগ্য নেতৃত্বে এসএফবিএল দেশের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক বাজারেও সাফল্যের ধারা বজায় রাখবে।

বিজ্ঞাপন

এফএমসিজি খাতে পারভেজ সাইফুল ইসলামের রয়েছে দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতা। সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি একই কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন। রাঁধুনী, রুচি এবং চাষী-র মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর ধারাবাহিক প্রবৃদ্ধি ও সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি সেলস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন অপ্টিমাইজেশন এবং বিজনেস স্কেলিং-এ একজন কৌশলী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তার এই পদোন্নতি কোম্পানির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করলো, যার মাধ্যমে তিনি টেকসই উদ্ভাবন এবং বিশ্ববাজারে সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিকে নেতৃত্ব দিয়ে যাবেন।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission